ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইলেকট্রিক: ফিউশন

ইভির চাহিদা তৈরি হয়েছে

ইভির চাহিদা তৈরি হয়েছে
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১০:২৩

সারাবিশ্ব জ্বালানি সংকটে ভুগছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নেওয়ার বিকল্প এখন ব্যাটারিচালিত বাইক। মানোন্নত মোটরসাইকেল, অফ- রোড যানবাহন ও ইঞ্জিন তৈরিতে সুপরিচিত ব্র্যান্ড সিএফএমওটিও। ঢাকা বাইক শোতে তারা প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করেছে। সামনে নতুন মোটরসাইকেলের লাইনআপ আনার ঘোষণা দিয়েছে। সিএফমটো তাদের মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে। যার মধ্যে ৩০০এসআর, ২৫০এসআর, ২৫০এনকে, ৩০০এনকে, ২৫০সিএলসি, ১৫০এসসি এবং ২৩০ ডুয়াল মডেল উল্লেখযোগ্য।

এ ছাড়া ১৫০ অরা ও ২৫০ ডুয়াল ছাড়াও নতুন মডেল উন্মোচন করা হয়, যা বাংলাদেশের ইলেকট্রিক বাইকের চাহিদা পূরণ করবে। অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার দেশে এসেছে, বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল এ-ই- সেভেন প্রোর ডিজাইন, পারফরম্যান্স ও উদ্ভাবনী প্রযুক্তি অনেকের আগ্রহ সৃষ্টি করেছে। সিএফমটোর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, চলতি বাস্তবতায় মানোন্নত ইলেকট্রিক প্রযুক্তি ও পারফরম্যান্স মোটরসাইকেলের চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় আরোহীর এমন চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধানে কাজ করব।

ভবিষ্যতে স্থানীয় ইভির পরিসর বাড়ানো, জোরালো নেটওয়ার্ক ও জিহো ব্র্যান্ডের মাধ্যমে ইভিকে টেকসই করতে কিছু  দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×