ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুরক্ষায় ইমো ‘পাসকিজ’ ফিচার

সুরক্ষায় ইমো ‘পাসকিজ’ ফিচার
×

ফাইল ছবি

 কবির হাসান

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪ | ১২:৩৫

অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহারে ‘পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে ইমো। যার মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত হবে। ইমো ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্যে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা দেবে।

পাসকিজ ফিচার দিয়ে পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগইন করা যাবে। বায়োমেট্রিক সুবিধা, যেমন– ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহারে অ্যাকাউন্ট আনলক করা যাবে। সহজ, দ্রুত আর সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহারে নিরবচ্ছিন্ন অথেনটিকেশনে নতুন মানদণ্ড নিশ্চিত করবে পাসকিজ ফিচার।

ইমোতে লগইন করার সময় উল্লিখিত ফিচারে গ্রাহকরা তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন। অ্যাপে লগইন সার্ভিস জানতে পারবে না, যা নিশ্চিত করবে গোপনীয়তা। অন্যদিকে লগইন প্রক্রিয়াকে করে তুলবে সহজ। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামে গ্রাহকরা পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। নতুন প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহারে পরিচয় নিশ্চিত করা হয়। সুরক্ষার উদ্বেগ কমাতে বিশেষ সেবা দেবে পাসকিজ।

পাসকিজ ফিচারে শুধু লগইন প্রক্রিয়া ঝামেলাহীনই হবে না, লগইনে সেকেন্ডারি অথেনটিকেশনের শর্তও দূর হবে। নিরবচ্ছিন্ন যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না, আর দেশের বাইরেও এসএমএস কোড পাওয়া নিয়েও থাকবে না দুশ্চিন্তা।

আরও পড়ুন

×