ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্যোগের সময়ে প্রয়োজন সঠিক তথ্য

দুর্যোগের সময়ে প্রয়োজন সঠিক তথ্য
×

দুর্যোগ মোকাবিলায় যারা সরাসরি কাজ করেন, তাদের সহযোগিতায় তথ্য  সহজে ও সুস্পষ্টভাবে উপস্থাপন করতেই এমন উদ্যোগ

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ১১:১৫

বন্যা পরিস্থিতিতে স্থানীয়ভাবে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে নতুন সার্চ গাইড চালু করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম। গাইডের মাধ্যমে বাংলাদেশের টিকটক গ্রাহক বর্ষাকালে বন্যার সার্বিক অবস্থার বিষয়ে স্থানীয় তথ্য জানতে পারবেন।

অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতেও এটি সহায়ক হবে। নিরাপদ ও তথ্যভিত্তিক সচেতনতা সৃষ্টি করতেই এমন উদ্যোগ। এই প্ল্যাটফর্মে বন্যা সম্পর্কিত কিছু সার্চ করলে এখন থেকে ব্যানার দৃশ্যমান হবে, যেখানে গ্রাহককে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সতর্ক করার সঙ্গে দেওয়া হবে নির্দেশনা ও গাইড। সারাদেশের বিশ্বস্ত সংস্থার সঙ্গে যুক্ত করবে এই গাইড, যেমন– বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নির্দেশনায় এই প্ল্যাটফর্মের সেফটি সেন্টারের লিঙ্ক রয়েছে। মানসিকভাবে সহায়তা করার জন্য ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইডের লিঙ্ক পাওয়া যাবে।

দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ব্যক্তিগত ক্ষতি– এমন কোনো ধরনের বিষয় ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে ধরে নেওয়া যায়, যা এই নতুন গাইডে সহজভাবে বোঝানো হয়েছে। ব্যাখ্যায় জানানো হয়, কীভাবে দায়িত্বের সঙ্গে এসব ঘটনা নিয়ে প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করা উচিত।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক তথ্য জানা জরুরি। যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এমন তথ্য গ্রাহকের কাছে আরও সহজে ও সুস্পষ্টভাবে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি। সবাইকে সচেতন করতে আর নিজেদের নিরাপদ রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী।

উদ্যোক্তারা জানায়, জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিতে এই প্ল্যাটফর্মে জরুরি সব টুল সরাসরি গ্রাহক অভিজ্ঞতায় যুক্ত হয়েছে।

এই প্ল্যাটফর্ম এমন ডিজিটাল স্পেস তৈরি করতে চায়, যেখানে মানুষ সঠিক তথ্য জানতে পারবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার সঙ্গে দায়িত্বশীল আচরণে আগ্রহী হবে।

আরও পড়ুন

×