ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিন্তার কারণ ওটিপি স্ক্যাম

চিন্তার কারণ ওটিপি স্ক্যাম
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

ডিজিটাল জগতে ওটিপি স্ক্যাম এখন অন্যতম চিন্তার কারণ। স্মার্ট গ্যাজেটের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, আইডি কার্ড, ভোটার কার্ডের মতো জরুরি সব তথ্য জুড়ে থাকে। একবার ওটিপি বেহাত হলে এসব তথ্য নিমেষে হাতিয়ে নিতে পারে অপচক্র। ঈদুল আজহার এই সময়ে নিজের ডিজিটাল লেনদেনে থাকতে হবে সতর্ক। ওটিপি স্ক্যাম থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। ডিজিটাল লেনদেনে 
স্মার্ট ডিভাইসের কিছু চিহ্নিত অ্যাক্টিভিটি থেকেই ওটিপি স্ক্যামের ঘটনা ঘটে।
উৎসব এলে আকর্ষণীয় অফার, ঋণ, ক্রেডিট কার্ড, গিফট কার্ড বা অনলাইন শপিং– এসব নিয়ে বিরামহীন মেসেজ আসতেই থাকে হোয়াটসঅ্যাপ আর ফোনে। এর মধ্যে কোনটি আসল আর কোনটি ফাঁদ, তা চট করে বোঝার সুযোগ থাকে না। ওটিপি স্ক্যাম থেকে বাঁচতে কিছু বিষয় বিবেচনা করতে হবে। কখনও ফোনে বা কোনো অনলাইন চ্যাটে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আইডি কার্ড নম্বর বলা থেকে বিরত থাকতে হবে। অপরিচিত ব্যক্তির কাছে তো একেবারেই নয়। 
ব্যাংক কখনও গ্রাহক থেকে ব্যক্তিগত তথ্য জানতে চায় না। যদি হঠাৎ ফোন করে কোনো অপরিচিত কণ্ঠ ওটিপি চেয়ে বসে, তা হলে ভুলেও তা দেওয়া যাবে না।
কারণ, কোনো সংস্থা বা ব্যক্তি ওটিপির জন্য কাউকে বাধ্য করতে পারে না। 
যদি একান্তই কোনো অপরিচিত ব্যক্তিকে ওটিপি দিতে হয়, তা হলে ট্রু কলারের মতো অ্যাপে আগে ওই ব্যক্তি সম্পর্কে জেনেবুঝে নেবেন। যদি রিপোর্ট ভালো না হয়, তা হলে সতর্ক হয়ে যেতে হবে। না বুঝে অসুবিধায় পড়লে তাৎক্ষণিক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনা জানাতে হবে। ব্যবহৃত টেলিকম অপারেটরের টোল ফ্রি নম্বরে গ্রাহকসেবা ঘটনা অবহিত করবেন। ডিভাইসে অচেনা কোনো থার্ড পার্টি অ্য়াপ ইনস্টল করা থেকে বিরত থাকবেন।

আরও পড়ুন

×