বাড়তি অ্যাপ গতি নষ্ট করে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৭:৪৯
| প্রিন্ট সংস্করণ
ধীরগতিতে কাজ করছে স্মার্টফোন। অনেক সময় লাগছে কোনো অ্যাপ চালু হতে। ইন্টারনেট সংযোগ ঠিকঠাক রয়েছে, তবুও কিছু পেজ খুলছে না বা খুলতে সময় লাগছে অনেক। এসব সমস্যার সহজ সমাধানে রয়েছে বেশ কিছু কৌশল।
রিস্টার্ট করতে হবে প্রতিদিন
নিজের ব্যবহৃত স্মার্টফোনের গতি বাড়াতে প্রতিদিন ভালো হয় রাতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রিস্টার্ট করে নেওয়া। এতে ডিভাইসের ভেতরে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে দারুণ সমন্বয় ঘটে।
হয়তো আজ কোনো অ্যাপ ইনস্টল করেছেন, আবার অনেক অ্যাপ ব্যবহারই করা হয়নি। ফলে অনেক কিছু সমন্বয়ের বাইরে থেকে যায়।
অনেক উপকার পাওয়া যায় এতে। ভালো থাকে ব্যাটারি। ডিভাইসে কাজের গতি বেড়ে যায়।
সব অ্যাপ ঠিকঠাক কাজ করে। সবচেয়ে বড় সুবিধা ডিভাইসে হ্যাক হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। সুরক্ষা বলয় দুর্ভেদ্য হয়। কারণে-অকারণে, না বুঝে অনেক অ্যাপ ইনস্টল হয়ে যায়। সময় নিয়ে একটু খেয়াল করে এসব অ্যাপ নির্বাচন করে মুছে ফেলতে হবে। অনেক বিশেষজ্ঞ বলেন, গ্যাজেটে ৫০টির বেশি অ্যাপ থাকলে তা যে কোনো সময় হ্যাং হতে পারে। এটি সামাল দিতে সেটিংস থেকে অ্যাপস হয়ে অব্যবহৃত গেমস, পুরোনো টুলস আনইনস্টল করলে দারুণ সুফল পাওয়া যায়।
গ্যাজেট গবেষণায় জানা গেছে, আগেই ইনস্টল থাকা বোটওয়্যার ডিজেবল করতে হবে। দশটা অ্যাপ কম থাকলে ৩০ শতাংশ গতি বেড়ে যায়। এসব অ্যাপের খোঁজ পেতে প্লেস্টোর থেকে আনইউজড অ্যাপ অপশনের সহায়তা নেওয়া যাবে।
অনেকে বলেন, ২০ থেকে ৩০টি অ্যাপই স্বাভাবিক কাজের জন্য যথেষ্ট।
- বিষয় :
- প্রযুক্তি
