ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ক্লড সায়েন্সে গবেষণায় নতুন বিপ্লব

ক্লড সায়েন্সে গবেষণায় নতুন বিপ্লব
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

ভবিষ্যৎমুখী অনেক দূরদর্শী গবেষণার সময় এখন। ঠিক সে কারণে চুলচেরা বিশ্লেষণে দরকার গভীর তথ্য-উপাত্ত। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই প্রযুক্তির বদৌলতে গবেষণার কাজ দ্রুত ও সহজ হতে চলেছে। নতুন প্ল্যাটফর্ম ক্লড সায়েন্স চালু করেছে এআই সংস্থা অ্যানথ্রোপিক। প্রধানত বিজ্ঞানী, চিকিৎসা-গবেষক ও জীবনবিজ্ঞান নিয়ে যেসব বিজ্ঞানী কাজ করছেন, তাদের জন্য এই বিশেষ টুল উন্নয়ন করেছে অ্যানথ্রোপিক।

জটিল সব তথ্য বিশ্লেষণ
বর্তমানে জটিল গবেষণার সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, হাজারো বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়া এবং আরও নানা জটিল কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয়।
অ্যানথ্রোপিক সংস্থা বলছে, ক্লড সায়েন্স সেই কাজ অনেক সহজ করে দেবে। এই প্ল্যাটফর্মে কোডিং টুল, কম্পিউটিং ব্যবস্থা ও কয়েকটি সায়েন্টিফিক ডেটাবেজ একই জায়গায় পাওয়া যাবে।
ফলে গবেষণার প্রয়োজনে আলাদা করে কয়েক ধরনের সফটওয়্যার ব্যবহার করার ঝামেলা কমে আসবে অনেকাংশে।
ক্লড সায়েন্সের অন্যতম বড় সুবিধা হলো, এটি কয়েক হাজার পৃষ্ঠার সায়েন্টিফিক গবেষণাপত্র স্বল্প সময়ে বিশ্লেষণ করে জরুরি সব ধরনের তথ্য সমন্বয় করতে পারে। 
শুধু তাই নয়, গবেষণার জন্য প্রয়োজনীয় ডেটা থেকে শুরু করে চার্ট, গ্রাফ ও গবেষণাপত্রের ড্রাফটিং– সবই তৈরি করতে পারে এই কৃত্রিম প্ল্যাটফর্ম। এর ফলে গবেষকদের অনেক মূল্যবান সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হবে।

অ্যানথ্রোপিক থেকে জানানো হয়, নতুন এআই মডেল শুধু সাধারণ গবেষণার জন্য নয়; বরং চিকিৎসাবিজ্ঞানের জন্য অভূতপূর্ব গবেষণার জটিল কাজকে সহজবোধ্য করবে।
বিজ্ঞানের ডেটাবেজ, রিসার্চবিষয়ক অতীব  জরুরি তথ্য এই প্ল্যাটফর্মে শেয়ার হয়, তাই তথ্যগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসা স্বাভাবিক। সংস্থাটি বলছে, ক্লড সায়েন্সের রয়েছে নিজস্ব কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ ক্ষেত্রে সহজে কোনো রিসার্চের তথ্য অপচক্রের নিয়ন্ত্রণে চলে যাবে না।
নতুন আসা এই প্ল্যাটফর্ম গবেষণার কাজকে দ্রুততার সঙ্গে ত্বরান্বিত করবে। ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান ছাড়াও কয়েকটি নতুন আবিষ্কারের পথকে সহজলভ্য করবে এই প্ল্যাটফর্ম। এমনই ধারণা দিয়েছেন অনেক বিশেষজ্ঞ।

আরও পড়ুন

×