ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইমেইলে শিডিউল যেভাবে করবেন

স্মার্ট পরিষেবা

ইমেইলে শিডিউল যেভাবে করবেন
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৮:৩৮

| প্রিন্ট সংস্করণ

কাজের চাপে ইমেইল লেখার পরই তা পাঠানো হয় না। আবার অনেকে ইমেইল লেখার পর তা পাঠাতে ভুলে যান। অনেক সময় আবার দাপ্তরিক জরুরি ইমেইল সুনির্দিষ্ট সময়ে পাঠাতে হয়।
এসব সমস্যার সমাধানে জিমেইলে রয়েছে বিশেষ শিডিউল সেন্ড ফিচার। এর সহায়তায় আগে থেকেই ইমেইল লিখে নির্দিষ্ট দিন ও সময়ে পাঠানোর সুবিধা নেওয়া যায়।

শিডিউল ইমেইল যেভাবে কাজ করে
প্রথমে জিমেইলে অ্যাকাউন্ট খুলে কম্পোজে ক্লিক করে ইমেইল সম্পূর্ণ করতে হবে। এরপর সেন্ড বাটনের পাশে থাকা ছোট ডাউন অ্যারো অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলেই শিডিউল সেন্ড অপশনটি দৃশ্যমান হবে। এ অংশে ক্লিক করে প্রয়োজনের তারিখ ও সময় নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ে জিমেইলে নিজে থেকেই ইমেলটি প্রেরণ করবে। পরে যদি ইমেইলের সময় বদলে নিতে হয়, তাহলে জিমেইলের বাঁ দিকের মেন্যু থেকে শিডিউল ফোল্ডারে যেতে হবে। এ অংশে নির্ধারিত ইমেলটি খুলে ক্যানসেল সেন্ড অপশনে যেতে হবে। এতে ইমেইলটি আবার ড্রাফটে সংরক্ষিত হবে। জরুরি পরিবর্তন করে আবার শিডিউল সেন্ড অপশনে গিয়ে নতুন দিন ও সময় নির্ধারণ করতে হবে।
আবার কোনো নির্ধারিত ইমেইল বাতিল করতে চাইলে একইভাবে শিডিউল ফোল্ডারে গিয়ে ক্যানসেল সেন্ড চাপলেই কাজ হয়ে যাবে।
জিমেইলে একসঙ্গে সর্বাধিক ১০০টি শিডিউল ইমেইল করা যায়। তা ছাড়া ইমেইলটি যে সময়ে পাঠানো হবে, তা নির্ভর করবে ইমেইল শিডিউল করার সময় ডিভাইসে নির্ধারণ করা টাইম জোনের ওপর। ফিচারটি ব্যবহার করলে জরুরি ইমেইল সময়মতো পৌঁছানো বেশ সহজ হবে।
 

আরও পড়ুন

×