ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ব্রাউজারে ঝুঁকির কারণ

ব্রাউজারে ঝুঁকির কারণ
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

তথ্য জানতে ব্রাউজারের বিকল্প নেই। ইন্টারনেট ব্রাউজারে বেশ কিছু ডিজিটাল মাধ্যম, যেমন– 
ইমেইল, ফেসবুক, টুইটার ব্রাউজ করার প্রয়োজনে সব সময়ই লগইন ও লগআউট করতে হয়।
আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলে ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করবে কিনা, এমন বার্তা (নোটিফিকেশন) দৃশ্যমান হবে। 
হ্যাঁ অংশে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সংরক্ষণ (সেভ) হয়ে যায়। কিন্তু এভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করা অফিস বা বাসায় কোনাভাবেই নিরাপদ নয়; বরং ঝুঁকি অন্যতম কারণ।
পরে ওই ব্রাউজার দিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্রবেশে আইডি পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বসে যায়। অর্থাৎ ব্যবহারকারীকে আইডি পাসওয়ার্ড বারবার টাইপ (লিখতে) করতে হয় না।
ব্যক্তিগত কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা না হলেও অন্য স্থান, যেমন– অফিস বা ভ্রমণে কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে রাখলে তা বেহাত হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।
হুটহাট যে কোনো বাইরে বা অচেনা পরিবেশে ওয়াই-ফাই ইন্টারনেটে সংযোগ নিলে পাসওয়ার্ড হ্যাকের সুযোগ তৈরি হয়। কারণ, এতে পাসওয়ার্ড কোনোভাবেই সুরক্ষিত থাকে না।
 
সমস্যার সমাধানে যা করবেন
ব্রাউজারে সেভ পাসওয়ার্ডের বার্তা বন্ধ করতে চাইলে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে প্রথমে ব্রাউজার অংশে গিয়ে ওপরের বাঁ পাশ থেকে টুলস মেন্যুতে ক্লিক করে অপশেন যেতে হবে। ওখানে আস্ক টু সেভ লগইনস অ্যান্ড পাসওয়ার্ডস ফর ওয়েবসাইটস বক্স থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। এতে সুরক্ষিত থাকবে সব ধরনের পাসওয়ার্ড।
 

আরও পড়ুন

×