ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পরিবহন

জ্বালানির মূল্য বৃদ্ধি: সাধারণ মানুষের কাঁধেই বোঝা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেবলমাত্র গণপরিবহণের ভাড়া বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটি সরাসরি কৃষি উৎপাদন ও নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাকে সরাসরি আঘাত করছে। বিভিন্ন পত্র পত্রিকার খবরে জানা যায়, সরকার ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে ৩৫ শতাংশ পর্যন্ত। এ দ্বিগুণেরও বেশি পার্থক্য নিছক বাজারের অসংগতি নয়, বরং একটি নিয়ন্ত্রণহীন গণপরিবহন খাতের চিরপরিচিত সুযোগসন্ধানী আচরণের বহিপ্রকাশ। ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লে সমগ্র গণপরিবহন ব্যয় ৩৫ শতাংশ বাড়ার কোনো যেক্তিকতা নেই। কারণ গণপরিবহণের ভাড়া বিশ্লেষনের সময় অযথা চালকের বেতন, টায়ার, রক্ষণাবেক্ষণর মতো বিষয়গুলো ২০-২১ খাতকে  টেনে এনে হিসাব কষা হয়। 

আপডেটঃ ০৩ মে ২০২৬ | ২০:০০
জ্বালানির মূল্য বৃদ্ধি: সাধারণ মানুষের কাঁধেই বোঝা

সর্বশেষ