ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিশেষজ্ঞ মত

এআই আসক্তি হতে পারে বড় মানসিক স্বাস্থ্য-চ্যালেঞ্জ

লেখালেখি, পড়াশোনা, কাজের পরিকল্পনা কিংবা মনের কথা ভাগ করে নেওয়া—জীবনের নানা প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। মুহূর্তেই উত্তর পাওয়া, নতুন ধারণা খুঁজে নেওয়া কিংবা ব্যক্তিগত সমস্যার পরামর্শ পাওয়ার সুযোগ প্রযুক্তিটিকে অনেকের দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছে। কিন্তু এই নির্ভরতা যখন নিজের চিন্তা, সিদ্ধান্ত ও মানুষের সঙ্গে যোগাযোগের জায়গা দখল করতে শুরু করে, তখনই দেখা দেয় উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, এআইয়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আপডেটঃ ১০ অক্টোবর ২০২৬ | ১২:৪১
এআই আসক্তি হতে পারে বড় মানসিক স্বাস্থ্য-চ্যালেঞ্জ

অতি-প্রক্রিয়াজাত খাবার কমাতে যে অভ্যাসগুলো জরুরি

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই প্যাকেটজাত নুডলস, চিপস, বিস্কুট, কেক, কোমল পানীয়, ইনস্ট্যান্ট খাবারসহ নানা ধরনের অতি-প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভর করেন। সহজে পাওয়া যায় এবং দ্রুত খাওয়া যায় বলে এসব খাবার অনেকের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ হয়ে উঠেছে। তবে নিয়মিত ও বেশি পরিমাণে এসব খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। নতুন এক গবেষণায় অতি-প্রক্রিয়াজাত খাবারের বেশি গ্রহণের সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, স্থূলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। তাই খাবার বাছাইয়ের সময় শুধু স্বাদ বা সুবিধার কথা না ভেবে খাবারটি কতটা প্রক্রিয়াজাত, সেদিকেও নজর দেওয়া জরুরি।

আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৫
অতি-প্রক্রিয়াজাত খাবার কমাতে যে অভ্যাসগুলো জরুরি

বয়স বাড়ার পরও কেন নতুন করে অ্যালার্জি হয়

অনেকের ধারণা, অ্যালার্জি মানেই ছোটবেলা থেকে থাকা কোনো শারীরিক সমস্যা। কিন্তু অ্যালার্জি বিশেষজ্ঞ কেলি কোলাসের মতে, জীবনের যেকোনো সময় একজন মানুষের নতুন করে অ্যালার্জি দেখা দিতে পারে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার অনেক বছর পরও হঠাৎ কোনো খাবার, ধুলা, পরাগরেণু বা অন্য কোনো কিছুর প্রতি শরীর অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে। গবেষকেরা বলছেন, নতুন অ্যালার্জির পেছনে বংশগত কারণের পাশাপাশি বিভিন্ন বাহ্যিক বিষয়ও ভূমিকা রাখতে পারে। অসুস্থতা, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, হরমোনের পরিবর্তন এমনকি নির্দিষ্ট ধরনের টিকের কামড়ও এর কারণ হতে পারে।

আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৪
বয়স বাড়ার পরও কেন নতুন করে অ্যালার্জি হয়

সর্বশেষ