ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কসবায় এক নাইজেরিয়ানসহ মানব পাচারকারী আটক

কসবায় এক নাইজেরিয়ানসহ মানব পাচারকারী আটক
×

আটক মো. সায়েদ মিয়া ও ইকিওমা গডউইন (৩৪) -সমকাল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০১:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত এলাকার ২০৩১নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। 

এ সময় তার সঙ্গে থাকা পাচারকারী মো. সায়েদ মিয়া (৩৭) নামে অপর এক বাংলাদেশি নাগরিককেও আটক করেছে করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরো ৩ পাচারকারী পালিয়ে যায়। 

শুক্রবার হাবিলদার আবদুর রহমানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা গোপিনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গোসাইপুর থেকে ২৫ ব্যাটালিয়নের অধিনস্ত কাজিয়াতলী ক্যাম্পের বিজিবির সদস্যরা তাদের আটক করেন। 

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ইকিওমা গডউইন (৩৪)। সায়েদের বাড়ি কসবা উপজেলার সীমন্তবর্তী কাজিয়াতলী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জামশেদ মিয়ার ছেলে। 

শুক্রবার রাতে আটকদের কসবা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে কাজিয়াতলী বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুর রহমান বাদী হয়ে সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা করেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত কাজিয়াতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা নাইজেরিয়ান নাগরিক গডউইন ও পাচারকারী সায়েদকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট (নম্বর-অ০৭৬৮৩৭২৩), বাংলাদেশি ৬৩ হাজার টাকা, একটি ল্যাপটপ, চার্জার, একটি মোবাইল ফোন, একটি বাইবেল, একটি হাতঘড়ি ও দুটি বাংলাদেশি এবং একটি নাইজেরিয়ান সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×