রামুতে পিকনিকের বাস খাদে
দুর্ঘটনা কবলিত বাস -সমকাল
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০২:৪৬
কক্সবাজারের রামুর আরকান সড়কের লম্বা ব্রিজ থেকে পিকনিকের বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার সকাল ৬টায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।
ওই বাসের যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান জানান, বরিশাল, পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েব, ঢাকার ব্যানারে তারা দুইটি বাস নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছিলেন।
তিনি জানান, বাসের যাত্রীরা সকালে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা সবাই আহত হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়ালিউর রহমান ও ডা. অনিক বড়ুয়া জানান, সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ১৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রামু হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন, পটুয়াখালী, মির্জাগঞ্জ এলাকার শাহাজাহানের ছেলে আবির (২১), নাছির উদ্দীনের ছেলে আতিক (২২), আবু বশরের ছেলে মোছাদ্দেক (২২), নুরুল আমিনের ছেলে সোহান (২২), রফি উদ্দীনের ছেলে ইউনুচ (২৪), মোস্তফা গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬), হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (২৫), মশরফ হুসাইনের ছেলে আবু মুছা(২৭), জাকির হুসাইনের ছেলে মন্জুরুল হুসাইন সাকিব (১৯), আব্দুল জাব্বার মৃধার ছেলে মেহেদী হুসাইন, কবিরের ছেলে নয়ন, মোতাহের সিকদারের ছেলে নাঈম হুসাইন (২২), আলতাফ হুসাইনের ছেলে ফয়সাল (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মোশরফ হুসাইন(২৫), বাচ্ছুর ছেলে সাইফুল ইসলাম বাপ্পি (৩০), শাহা জমালের ছেলে নিজাম (২৬), আশরাফ আলীর ছেলে হাসিব (১৯), আব্দুল মান্নানের ছেলে সজল (২৬), জাকির হুসাইন খানের ছেলে নজরুল হক সাকিব (১৯), নাহিদের মেয়ে রহিমা(২৬), শহিদুল ইসলামের ছেলে শফিক (২৪), বেলাল হোছাইনের ছেলে মোহাম্মদ (২৬), আব্দুর শুকুরের ছেলে গফুর (২৫), শ্রীনগর, পটুয়াখালী এলাকার মোছাদ্দেকের ছেলে সাইফুল ইসলাম (২৭), শরীয়তপুরের আসাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক(২৫), বরিশালের শহিদুল ইসলামের ছেলে মোনাফ হুসেন সাঈদ (২৫), আমতলী, বরগুনা এলাকার জালাল উদ্দিনের ছেলে জাহিদ ইসলাম, মোতাহের হোসাইনের ছেলে জিয়াউল করিম, ঢাকার আলতাফ হোসাইনের ছেলে নাজমুল হুসাইন(২৫), নজরুল ইসলামের ছেলে জুয়েল (২৭), বরগুনা, সদরের খলিলুলাহর ছেলে আল আমিন (২৬), কুমিল্লার সুলতানপুর এলাকার সুলতান আহমেদের ছেলে মাহিম (২৭), পটুয়াখালীর আবু তৈয়ব সিকদারের ছেলে রাজিব (২৭), যশোরের মশরফ হোসেনের ছেলে , বকতিয়ার (২৫) এবং মির্জাপুর ঢাকা এলাকার আলতাফ হোসেনের ছেলে নোমান (২৭)।
- বিষয় :
- কক্সবাজার
- সড়ক দুর্ঘটনা
