কালিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
অস্ত্র ও গুলিসহ আটক দুই যুবক
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:০৬
নড়াইলের কালিয়ায় অস্ত্র ও গুলি সহ নয়ন সর্দার (৩০) ও জাহিদ শেখ (২৬) নামে দুই যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক নয়ন সর্দার পুরুলিয়া গ্রামের জান্নাত সর্দারের ছেলে ও জাহিদ একই গ্রামের মিনারুল শেখের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে নয়ন ও জাহিদ মোটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে তাদের নিজ গ্রাম পুরুলিয়ায় যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি বারইপাড়া-কাঞ্চনপুর সড়কের বারইপাড়া এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি কাটা বন্দুক এবং ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
