সাতক্ষীরায় তক্ষকসহ চোরাকারবারী আটক
উদ্ধার করা তক্ষক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:৪৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:৫৩
সাতক্ষীরার শ্যামনগর থেকে দু’টি তক্ষকসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম সাইদুল ইসলাম গাজী (৪৬)। তিনি খেগড়াদানা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি শাহিনুর ইসলাম জানান, শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রামে তক্ষক অবৈধভাবে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাইদুলকে তার বাড়ি থেকে দু’টি তক্ষকসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক সাইদুলের বিরুদ্ধে মামলা দিয়ে শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- আটক
- চোরাকারবারী
