ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আক্কেলপুরে বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা

আক্কেলপুরে বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা
×

নিহতের বাড়ির সামনে মানুষের ভীড়- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১০:৩৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সপ্তমী রাণী নামের এক বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রোববার বিকেলে উপজেলার ক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর দূর্বৃত্তরা নগদ ২ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত সপ্তমী রাণী রায়কালী বাজারের ব্যবসায়ী বিশ্বনাথ বসাকের স্ত্রী।

গ্রামবাসীর বরাতে পুলিশ জানায়, বিকেলে বত্বেনাথ বাড়ির দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে পেছনের দরজা ভেঙ্গে ঘরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। খবর পেয়ে পুলিশ এসে সপ্তমী রাণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বামীর অভিযোগ- নির্জন বাড়িতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার স্ত্রীকে হত্যা করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।

তবে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খুন হওয়ার পর ওই নারীর শরীর থেকে স্বর্ণালংকার পাওয়া গেছে। কাজেই লুটের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×