ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধানক্ষেতে নেমে পড়ল হেলিকপ্টার

ধানক্ষেতে নেমে পড়ল হেলিকপ্টার
×

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১১:১৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হঠাৎ ধানক্ষেতে হেলিকপ্টার অবতরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শত শত মানুষ হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের হেলিকপ্টারটি ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং ঘন কুয়াশার কারণে শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করান পাইলট। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারের কাছে ছুটে যায় গ্রামবাসী। পরে পাইলট বিষয়টি খুলে বললে আতঙ্ক কেটে যায়। ঘণ্টাখানেক অবস্থান করার পর হেলিকপ্টারটি ফের গন্তব্যে রওনা দেয়। পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান এ খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×