ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বড়লেখায় ৪ জনকে খুন করে আত্মহত্যার ঘটনায় ২ মামলা

বড়লেখায় ৪ জনকে খুন করে আত্মহত্যার ঘটনায় ২ মামলা
×

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ২৩:৩১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০০:৩৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী পাল্লারতল চা বাগানে চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যার ঘটনায় দু’টি মামলা হয়েছে।

রোববার রাতে বাগানের সহকারী ম্যানেজার জাকির হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে একটি হত্যা এবং অপরটি অপমৃত্যুর মামলা।

পুলিশ জানায়, বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে চারজনকে হত্যা করে ঘাতকের আত্মহত্যার ঘটনায় করা হত্যা মামলায় কাউকে আসামি করা হয়নি। সোমবার মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ৫ লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো জানান, ময়নাতদন্তের জন্য আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম কাউছার দস্তগীর হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনায় দু’টি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার ভোরে বড়লেখার পাল্লারতল চা বাগানে নির্মল কর্মকার নামে এক চা শ্রমিক তার স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যার পর আত্মহত্যা করেন।

আরও পড়ুন

×