বরিশালে ৪ ডায়গনস্টিক ও ফিজিওথেরাপী সেন্টার সিলগালা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ১১:৪২
বরিশালের হিজলা উপজেলায় অনুমোদন এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় ৩টি ডায়গনস্টিক ও ১টি ফিজিওথেরাপী সেন্টার সিলগালা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলা সদরে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ভোক্তার অধিকার আইনের ২৭ ধারা অনুযায়ী ওই ৪টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোর একটিরও লাইসেন্স নেই। এমনকি ল্যাবে কোন পরীক্ষা-নীরাক্ষা করার সরঞ্জাম ও উপকরণও পাওয়া যায়নি। সেখানে রোগীদের রক্ত সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করতে দেখা দেখা গেছে।
তিনি জানান, এরমধ্যে হিজলার সেবা ডায়গনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা এবং ম্যানেজার জাকির হোসেনকে ১ মাসের কারাদণ্ড, সান এক্সরে ডায়গনস্টিক সেন্টারের টেকনিশিয়ান জাহিদুল ইসলামকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, রেমিডি মেডিকেল সার্ভিসেস-এ ৪০ হাজার টাকা জরিমানা ও মালিক মো. খলিলুর রহমানকে ২ মাসের কারাদণ্ড এবং টেকনিসিয়ান অনিককে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া মেডিকেয়ার ফিজিওথেরাপিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
- বিষয় :
- বরিশাল
- হিজলা
- ডায়গনস্টিক সেন্টার
- কারাদণ্ড
- অর্থদণ্ড
