বাগমারায় জাবের বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৫
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০০:০৩
রাজশাহীর বাগমারা উপজেলায় জাবের বাহিনীর প্রধান জাবের আলীকে চার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাগমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, সোমবার রাতে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে জাবের আলীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার চার সহযোগীকেও গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৯ ডিসেম্বর পুলিশ তাকে যতিনগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে। ওই সময় দুই পুলিশকে পিটিয়ে পালিয়ে যান জাবের। জাবের আলীর বিরুদ্ধে মানুষকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া, এলাকার খাল বিল পুকুর দখল করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
- বিষয় :
- রাজশাহী
- গ্রেফতার
- জাবের বাহিনী
