দেওয়ানগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ০৬:১১ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ০৬:১১
জামালপুরের দেওয়ানগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে আয়াত আক্তার (৩) ও সিনহা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সানন্দবাড়ীর মাদারের চর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়াত ওই গ্রামের সুরুজ্জামানের মেয়ে এবং সিনহা আব্দুল মোতালেবের মেয়ে। তারা দু’জন সম্পর্কে ফুফু-ভাতিজি।
জানা যায়, গত বৃহস্পতিবারের বৃষ্টিতে একটি গর্তে পানি জমে। আয়াত ও সিনহা খেলতে খেলতে ওই গর্তে গিয়ে পড়ে যায়। পরে তাদের মা’রা খুঁজতে খুঁজতে ওই গর্তের দিকে যান। সেখানে পানিতে ভেসে থাকতে দেখেন তাদের।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মহব্বত কবীর বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
