ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মেরিন ড্রাইভে পথচারীকে চাপা দিয়ে ট্রাক খাদে

মেরিন ড্রাইভে পথচারীকে চাপা দিয়ে ট্রাক খাদে
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ১৩:৩৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ১৩:৩৯

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পেটান আলী। তিনি উখিয়া ভালখিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অলিউডর রহমান স্থানীয়দের বরাদ দিয়ে জানান, রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ট্রাকটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ওপর দিয়ে গিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। 

এ ঘটনায় চালকসহ চার পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×