ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বগুড়ায় নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

বগুড়ায় নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
×

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৩:২৩

বগুড়ার শেরপুরে বাবু মিয়া (৩০) নামের এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে  উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ‘সাবিয়া-সাবিহা’ নামের একটি ডেইরি এন্ড পোল্ট্রি খামার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বাবু মিয়া একই ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে।  

শেরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাবু মিয়া প্রায় ৩ বছর যাবৎ কাফুরা গ্রামের ‘সাবিয়া-সাবিহা’ ডেইরী এন্ড পোল্ট্রি খামারে নৈশ প্রহরীর কাজ করতেন। রোববার সকালে খামারের মালিক আইয়ুব আলী নিহতের মোবাইল ফোনে বার বার ফোন দিয়েও তাকে পাননি। এতে খামার মালিকের সন্দেহ হওয়ায় তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতর বাবু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


 

আরও পড়ুন

×