ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ট্রেনের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ডিজিটাল মেশিনে জরিমানা আদায়

ট্রেনের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ডিজিটাল মেশিনে জরিমানা আদায়
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৫:২৭

ট্রেনের টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ে পরীক্ষামূলভাবে চালু করা হয়েছে ডিজিটাল মেশিন (পিওএস)। ইতোমধ্যেই কয়েকটি ট্রেনে ডিজিটাল এই সেবা চালু করেছে রেলওয়ে। পর্যায়ক্রমে সব ট্রেনে পিওএস মেশিনের মাধ্যমে ট্রেনে টিকিট চেকাররা জরিমানা আদায় করবেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পিওএস মেশিনের সাহায্যে পরীক্ষামূলকভাবে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। এই পদ্ধতিতে টিকিট চেকাররা খুব সহজে জরিমানা আদায় করতে পারবেন। যাত্রীদের কাছ থেকে কতো টাকা জরিমানা আদায় করা হয়েছে তা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ওঠে যাবে। ফলে কোন যাত্রীর কাছ থেকে কতো টাকা আদায় করা হয়েছে, কিংবা কোন যাত্রী কতো দূরত্ব পর্যন্ত যেতে পারবেন তার একটি রিসিভ কপি যাত্রীরা পাবেন। ফলে যাত্রীরাও হয়রানি থেকে মুক্ত থাকবেন।

গত ২১ জানুয়ারি রেলভবনে রেলওয়ের এক বৈঠকে ডিজিটাল মেশিন নিয়ে আলোচনা করা হয়। এরপর ২২ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে এই মেশিন ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

×