ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুসহ নিহত ২

কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুসহ নিহত ২
×

ধসে পড়া দেয়াল- সমকাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৭:৫৩

ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুসহ দু্ইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ নির্মাণ শ্রমিক। রোববার দুপুরে কালিন্দী ইউনিয়নের গোকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শিশু মো. রাহিম উদ্দিন (৭) ও নির্মাণ শ্রমিক মো. বাবু হোসেন (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি সদস্য মো. মুক্তার হোসেন বলেন, গোকপাড় এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দেয়াল নির্মানের জন্য মাটি খুড়ছিল। এ সময় পাশের মোবারক হোসেনের দেয়ালের মাটি সরে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে ধসে পড়া দেয়ালের নিচে শিশুসহ কয়েক জন নির্মাণ শ্রমিক চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু রাহিম উদ্দিনসহ নির্মাণ শ্রমিক বাবু নিহত হয়। এছাড়া আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম সাইদুজ্জামান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরও পড়ুন

×