ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজশাহীতে গৃহবধূকে ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটে, যুবক গ্রেফতার

রাজশাহীতে গৃহবধূকে ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটে, যুবক গ্রেফতার
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ১০:০৮

রাজশাহীর মোহনপুরে এক সন্তানের জননীকে (২৩) ধর্ষণের পর নগ্নছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় রনি (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোহনপুর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। রোববার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, প্রায় ৬ মাস আগে উপজেলার খয়রা সীমা‌কোলা গ্রা‌মের সা‌হেব আলীর ছেলে র‌নি (২৪) সঙ্গে একই উপ‌জেলায় এক

গৃহবধূর প্রেমের সম্পর্ক গ‌ড়ে তোলে‌‌। এর সূত্র ধ‌রে গত ২০ জানুয়ারি রাত ১০টার দিকে ওই গৃহবধূর বা‌ড়িতে গিয়ে‌ তাকে ধর্ষণ করে মোবাইল ফোনে নগ্নগছ‌বি ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি টের পেরে শ‌নিবার রাতে গৃহবধূ নিজে বা‌দী হ‌য়ে মোহনপুর থানায় মামলা করেন। পরে পু‌লিশ আসা‌মি‌কে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, আসা‌মি‌ রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×