ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারী নিহত

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারী নিহত
×

মায়ের মৃত্যুতে মেয়ের আহাজারি- সমকাল

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৪১

চট্টগ্রামের আনোয়ারায় ফের বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন।

উপজেলার উত্তর গুয়াপঞ্চক গ্রামে  রোববার রাত পৌনে ১টার দিকে রানী দেবী (৪৫) নামের ওই নারী নিহত হন। 

তিনি ডাক্তার অরুন দাশের স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের ইউপি সদস্য মো. সোলায়মান জানান, রাত ১২টার দিকে দেয়াং পাহাড় থেকে হাতির পাল লোকালয়ে এসে তাণ্ডব চালায়।  এলাকার লোকজন জড়ো হয়ে হাতির পালকে তাড়া করেন। হাতি চলে গেছে ভেবে এক সময় এলাবাসীও যার যার ঘরে চলে যান। পরক্ষণে ফিরে আসলে  রানী দেবী হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয় মাওলানা ইদ্রিস জানান, আনোয়ারায় হাতির আক্রমণে বার বার লোকজন মারা গেলেও প্রতিকার মিলছে না।স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।


আরও পড়ুন

×