পরীক্ষা চলাকালে বই নিয়ে ঘোরাঘুরি, ২ কলেজছাত্রীকে জরিমানা
×
পরীক্ষা চলাকালে বই নিয়ে ঘোরাঘুরি করায় জরিমানা- সমকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩১ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪১
বরিশালের গৌরনদীতে দাখিল পরীক্ষা চলাকালে বই নিয়ে ঘোরাঘুরি করায় দুই কলেজছাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দেশব্যাপী এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছিল। ওই সময় তারা কেন্দ্রের পাশে বাংলা প্রথম পত্রের দুটি বই নিয়ে ঘোরাঘুরি করেন। ঘটনা দেখে কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের আটক করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে হাজির হন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। ওই দুই কলেজছাত্রী দোষ স্বীকার করে ক্ষমা চাইলে বিচারক তাদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।- বিষয় :
- বরিশাল
- গৌরনদী
- এসএসসি পরীক্ষা
