পত্নীতলায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৫
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সুলতান আহমদ(৫০) নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তি উপজেলার আকবরপুর ইউনিয়নের কুতুরা এলাকার আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, আগ্রাদ্বীগুন থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস উপজেলার কৃষ্ণপুর কলেজের কাছে মোটরসাইকেলকে ধাক্কা দিলে সুলতান আহমদ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
