ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নকল করায় ডিমলায় ৫ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নকল করায় ডিমলায় ৫ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
×

ফাইল ছবি

ডিমলা(নীলফামারী)সংবাদদাতা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৯ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৭

নীলফামারীর ডিমলায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষার সময় ৫ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করায় তাদের বহিষ্কার করা হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- ডিমলা বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তমিজ বাবু (রোল-২১৪৪৮৩), জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন (রোল-৫২৬৬৮৮) ও শফিকুল ইসলাম (রোল-৫২৭৬১৫), সুন্দরখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুলাল হোসেন (রোল -৫২৭৬৯১) এবং ডিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজাহার আলী(রোল-৭২৭৬০৩)।

কেন্দ্র সচিব নারায়ন চন্দ্র রায় ঘটনাটি নিশ্চিত করেন। 

উল্লেখ্য চলতি এসএসসি পরীক্ষায় ডিমলা উপজেলার ৮ টি কেন্দ্রে মোট ৪ হাজার ২শ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে উক্ত কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৪ জন।


আরও পড়ুন

×