ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

গাড়ির চাকায় ২ পথচারীকে পিষে পালাল চালক

গাড়ির চাকায় ২ পথচারীকে পিষে পালাল চালক
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২৩

শেরপুর সদর উপজেলায় দুই পথচারীকে গাড়ির চাকায় পিষে পালাল চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত দু'জন হলেন- জাফর শেখ (৫৫) ও খুকি ওরফে পেচি (৩৫)। জাফর শিমুলতলী গ্রামের মৃত গফুর শেখের ছেলে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। খুকি একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। তিনি তারাকান্দি বাজারের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন খুকি। ওই সময় জাফর সারারাত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তারাকান্দি জুম্মাবাড়ি এলাকায় একটি মাইক্রোবাস খুকিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জাফর গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। এ সময় চালক তার ওপর দিয়ে গাড়ি তুলে দেয়। এদে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সকাল ৭টার দিকে আশপাশের লোকজন সড়কে লাশ দু'টি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু'টি উদ্ধার করে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, স্থানীয়রা জানিয়েছে, মাইক্রোবাসের চাপায় ওই দু'জন মারা গেছেন। নিহত দু'জনের মাথা থেতলে গেছে।

আরও পড়ুন

×