ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বড় ভাইকে 'হত্যার পর আত্মসমর্পণ' ছোট ভাইয়ের

বড় ভাইকে 'হত্যার পর আত্মসমর্পণ' ছোট ভাইয়ের
×

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৩৬

নাটোরে বড় ভাইকে গলা কেটে হত্যা করেে এক ব্যক্তি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার জংলি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে ওমর ফারুককে (৪০) হত্য করেছে শাজাহান আলী (৩৫)। তারা জংলি এলাকার প্রয়াত সিদ্দিক আলীর ছেলে। ফারুক প্রাণ এ্যাগ্রো কোম্পানির নাটোর কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ ও সূত্রে জানা যায়, বিকেলে শহরতলীর জংলি এলাকায় জংলি মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন ওমর ফারুক। এ সময় তার ছোট ভাই শাজাহান আলী পিছন থেকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উপস্থিত লোকজন ফারুককে উদ্ধার করে আশংকজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান ফারুক। বড় ভাইকে ছুরিকাঘাত করে ছোট ভাই শাজাহান আলী স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






আরও পড়ুন

×