গাজীপুরে পোশাক কারাখানায় এসি বিস্ফোরণে দুজনের মৃত্যু
বিস্ফোরিত এসি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ০৮:৫৯
গাজীপুরে এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে নামে একটি পোশাক কারখানায় এসি বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বোরকান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমানের ছেলে। সে ওই কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। অপরজনের নাম মো. সোহেল। তিনি এসি মেরামতকারী কর্মী।
জানা যায়, সাগর ও সোহেল ওই কারখানায় এসি মেরামতের কাজ করছিলেন। এসময় বিকট শব্দে ক্যারিয়ার কোম্পানির ৫ টনের একটি এসি বিস্ফোরিত হয়। এতে তাদের দেহের বিভিন্ন অঙ্গ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক জানান, তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
