ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

গোপালগঞ্জে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

গোপালগঞ্জে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৩১

গোপালগঞ্জে শিক্ষা সফর শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষক সালমা বেগম। বুধবার তিনি শিক্ষা সফরে বাগেরহাট যান। সেখান থেকে ফিরে গাড়ি থেকে নেমে রাত সাড়ে ৮টায় রাস্তা পার হওয়ার সময় তিনি বাসচাপায় নিহত হন। 

সালমা বেগম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখের (দুলু) স্ত্রী ও মাজড়া আলহেরা কিন্ডারগার্টেনের শিক্ষক।

এ ঘটনায় আধঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মো. ইউসুফ বিশ্বাস জানান, শিক্ষা সফর শেষে ওই শিক্ষিকা মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে নামেন। রাত সাড়ে ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সালমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই ইউসুফ আরও জানান, এ ঘটনার পর উত্তেজিত জনতা রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের ওই স্থানের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন

×