উপজেলা আ. লীগের সভাপতি-সম্পাদককে স্বর্ণের নৌকা উপহার
আয়নাল হোসেন শেখকে স্বর্ণের নৌকার ব্যাজ পরিয়ে দিচ্ছেন কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সা.সম্পাদক জামান শেখ- সমকাল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৫
স্বর্ণের নৌকা উপহার পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
বৃহস্পতিবার রাতে কুশলা আলিয়া মাদ্রাসা মাঠে কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ দুই নেতাকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে ভবেন্দ্রনাথ বিশ্বাস ও আয়নাল হোসেন শেখকে স্বর্ণের নৌকা উপহার দেওয়া হয়।
কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া দাড়িয়া, আতিকুজ্জামান খান বাদল, রুহুল আমিন খান, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম বক্তব্য দেন।
- বিষয় :
- স্বর্ণের নৌকা
- গোপালগঞ্জ
- কোটালীপাড়া
- আওয়ামী লীগ
