ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৭

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি মাদক ও মানব পাচারকারী ছিলেন। 

রোববার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত সালাম উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার হাকিম আলী ছেলে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, অবৈধভাবে সাগরপথে মানব পাচারের গোপন সংবাদে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে পৌঁছালে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মানব পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সালামকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ম

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


আরও পড়ুন

×