ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ঈশ্বরগঞ্জে বালু শ্রমিককে হত্যা

ঈশ্বরগঞ্জে বালু শ্রমিককে হত্যা
×

আজিজুল ইসলাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজিজুল ইসলাম নামে এক বালু শ্রমিক খুন হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত আজিজুল ইসলাম (৪০) উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচরাচর নামাপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে। আজিজুলের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী তাছির উদ্দিনের। গত শনিবার সকালে আজিজুলেল শ্যালক মাসুদ মিয়া ইজিবাইক নিয়ে যাওয়ার সময় শিশুরা ইজিবাইকে উঠার চেষ্টা করে। ওই সময় ইজিবাইকে শিশুদের না তোলায় তাছির উদ্দিনের পরিবারের সদস্য সৌরভ ইজিবাইকটি আটকিয়ে মাসুদকে মারধর করে। বিষয়টি আজিজুলকে জানায় মাসুদ। এ নিয়ে শনিবার রাতে একটি চা দোকানে আজিজুলের সঙ্গে তাছির উদ্দিনের পরিবারের বাকবিতণ্ডার হয়। এক পর্যায়ে হামলা চালানো হয় আজিজুল ইসলামের ওপর। বল্লম দিয়ে আজিজুলকে আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আটক করা হয় তাছির উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন, ছেলে ফারুখ মিয়ার স্ত্রী লাইলী আক্তার ও মাসুদ মিয়ার স্ত্রী শারমিন আক্তারকে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরও পড়ুন

×