ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

দৌলতপুরে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দৌলতপুরে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
×

প্রতীকী ছবি

কুষ্টিয়া ও দৌলতপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৮

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ শহিদুল (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান, উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুইদল মাদক ব্যবসায়ী মধ্যে মাদক কেনা বেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত শহিদুলের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×