ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
×

আরিফুল ইসলাম মুবিন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আরিফুল ইসলাম মুবিন (২০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে নড়াইলের লোহাগড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুবিন যশোর সদর উপজেলার আরবপুর গ্রামের মো.আলাউদ্দিন আলার ছেলে। সে বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাত ৮ টার দিকে নড়াইলের লোহাগড়ায় একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন মুবিন। এ সময় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যায় মুবিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত, নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আরও পড়ুন

×