রাঙামাটিতে ‘বন্দুকযুদ্ধে’ ১ ইউপিডিএফ কর্মী নিহত
ফাইল ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৮
রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় ২টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম অর্পণ চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেনাবাহিনীর নিয়মিত টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অর্পণ চাকমা নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশী পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে নিহত ব্যক্তি কোন গ্রুপের সদস্য তা তিনি জানাতে পারেননি।
- বিষয় :
- বন্দুকযুদ্ধ
- ইউপিডিএফ
- সেনাবাহিনী
