ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৭

নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একটি পুকুরে শিশুটি মারা যায়। সায়িদ মিয়া'র যমজ দুই ছেলের মধ্যে একজন আব্দুল্লাহ।

শিশু আব্দুল্লাহ’র চাচা জুয়েল মিয়া জানান, বুধবার সকালে বাড়ির উঠানে আমার ভাইয়ের যমজ সন্তান দুই ছেলে খেলা করছিল। খেলতে খেলতে এক সময়  বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।  আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×