বগুড়ায় ধান ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩২
বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেত থেকে শিরিনা সুলতানা (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিরিনা একই গ্রামের মামুন রশিদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার নয়াপাড়ার মো. সেকেন্দার আলীর মেয়ে শিরিনা সুলতানার সঙ্গে ২ বছর আগে নামাগ্রামের মামুন রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো।
শিবগঞ্জ থানার এসআই সাহেব গণি জানান, সকালে ধান ক্ষেতে শিরিনার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে শিরিনার স্বামী পলাতক রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
- বিষয় :
- সারাদেশ
- গৃহবধূর মরদেহ উদ্ধার
