ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড বন্ধে রিট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড বন্ধে রিট
×
×

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১০:৫৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ১০:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সদ্য অনুষ্ঠিত প্রভাষক পদের নিয়োগ বোর্ড বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন শাহবুব আলম নামে এক চাকরিপ্রার্থী।

একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রার্থীর পক্ষে গত বৃহস্পতিবার এ রিট আবেদন করেন অ্যাডভোকেট জমারত আলী।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার হাসান, বোর্ডের বিশেষজ্ঞ শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামানকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক পদে নিয়োগ বোর্ড বসে। এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার হাসান বোর্ডের অন্য সদস্যদের আচরণে ক্ষুব্ধ হয়ে বের হয়ে আসেন। তাই বোর্ডের আইনানুগ বৈধতার প্রশ্ন তুলে আবারও নিয়োগ বোর্ড বসানোর দাবি করেন নিয়োগপ্রত্যাশী শাহবুব আলম।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, এখনও কাগজ হাতে পাইনি। আজ শনিবার অফিসে গিয়ে খোঁজ নেব।

আরও পড়ুন

×