ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে প্রশ্নফাঁসের ৯ মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ড

রাজশাহীতে প্রশ্নফাঁসের ৯ মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ড
×

 রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ০৩:১৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ০৩:১৪

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের পৃথক ৯ টি মামলার রায় দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। রায়ে আসামিদের সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও খালাস পেয়েছেন এক আসামি।

সোমবার রাজশাহীর সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক মো. জিয়াউর রহমান রায় ঘোষণা করেন। পৃথক পৃথক রায়ে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায়  ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২) ধারায় মো. রোমান মিয়া এবং মো. নাবিল উৎস কে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামি  রিপন আলীকে মোট ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসইম রাকিবুল ইসলাম রুম্মন ও মেহেদী হাসান সুমনকে ১ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আসামি মো. তারজুল প্রাং, মো. রনি এবং মো. মাহবুব আলমকে পৃথক মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন -২০০৬ এর ৫৭(২) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড করা হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো. আবু ফরহাদকে খালাস দেওয়া হয়েছে৷


আরও পড়ুন

×