ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেড়শ টাকার জন্য ছুরিকাঘাতে বন্ধুকে খুন

দেড়শ টাকার জন্য ছুরিকাঘাতে বন্ধুকে খুন
×

জসিম উদ্দিন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৯:৩৩

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে পাওনা ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৪) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিদওয়ানুল হক জানান, জসিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বুক ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পটিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান জানান, ইমন নামের এক বন্ধুর কাছে জসিম ১৫০ টাকা পায়। তারা দু'জনই দিনমজুর। মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জসিমকে ছুরিকাঘাত করে ইমন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন সমকালকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরকাঘাতে একজন খুন হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ইমন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×