ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:০৭

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম পারভীন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।  বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার মান্নাননগর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের ফিরোজ খন্দকারের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে  মরিয়ম তার দাদার সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে করে আত্মীয় বাড়ি যাচ্ছিল। তাদের বহনকারী অটোভ্যানটি মান্নাননগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মরিয়ম রাস্তায় ছিটকে পড়ে। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই  সে নিহত হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×