ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে ‌‌ব্যবসায়ীর মৃত্যু!

ঋণ পরিশোধ করতে না পেরে বিষপানে ‌‌ব্যবসায়ীর মৃত্যু!
×

প্রতীকী ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:২৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৭:২৬

নেত্রকোনার কলমাকান্দায় পাওনাদারদের চাপের মুখে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত রমজান উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের আবুল হোসেন ও আমেনা খাতুন দম্পতির ছেলে। তিনি স্থানীয় বাজারে গরুর ব্যবসা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রমজান স্থানীয় বাজারে গরুর ব্যবসা করতেন। সামান্য পুঁজিতে ওই ব্যবসা পরিচালনা করতে গিয়ে সংকটে পড়েন তিনি। এর ফলে চড়া সুদে ঋণ নেন। পাওনাদারদের সুদ ও আসল টাকা পরিশোধ করতে না পেরে চাপের মুখে পড়েন। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত সোমবার রাতে নিজ বাড়ির পাশে ছটফট করতে দেখেন তার মা আমেনা খাতুন। উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার কর। পরে তারা ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×