ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কবুতরের খাঁচায় মিলল হাজার হাজার পিস ইয়াবা

কবুতরের খাঁচায় মিলল হাজার হাজার পিস ইয়াবা
×

ইয়াবাসহ আটক যুবক -সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১২:১৩

কবুতরের খাঁচায় করে ইয়াবা পচারকালে কক্সবারারের টেকনাফ থেকে মো. আব্দুল খালেক (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপচেলার হোয়াইক্যং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খালেক উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোরা পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে। তিনি হ্নীলায় পশু-পাখি ও হাঁস-মুরগী ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি সদস্যরা গাড়ি তল্লাশিকালে সিএনজিতে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় তাল্লাশি করে তার সঙ্গে থাকা কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৬০টি প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এসময় তার কাছে মুঠোফোন ও নগদ টাকাও পাওয়া যায়।

তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×