ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কালাইয়ে ইয়াবা বিক্রির অভিযোগে মহিলা আ.লীগের নেত্রীসহ আটক ২

কালাইয়ে ইয়াবা বিক্রির অভিযোগে মহিলা আ.লীগের নেত্রীসহ আটক ২
×

উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আটককৃত তানজিলা বেগম- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ২৩:৫৪

জয়পুরহাটের কালাইয়ে ইয়াবা বিক্রির অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আহম্মেদাবাদ ইউপি’র মহিলা সদস্য তানজিলা বেগম এবং তার সহযোগী বাবলু মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই নেত্রী ও তার সহযোগীর কাছ থেকে পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটক বাবলু মিয়া কালাই পৌরসভার আঁওড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, তানজিলা বেগম দীর্ঘদিন ধরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য হিসেবে আছেন। তাই ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় তার সহযোগী বাবলু মিয়াসহ আরও অনেককেই দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গত রাতেও তারা ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে একডালা গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

আরও পড়ুন

×