ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুমিল্লায় ‌‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লায় ‌‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০০:১১ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০১:২২

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

খোকন বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশের দাবি- সে ডাকাত দলের সদস্য।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এবং চান্দিনা থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযানে ডাকাতদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দল গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয় এবং ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পুলিশ দর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল তেকে পুলিশ একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরি, একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×