ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নৌকায় মিলল ২ লাখ পিস ইয়াবা

নৌকায় মিলল ২ লাখ পিস ইয়াবা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৬:৪৭

চট্টগ্রামে ইয়াবার বড় একটি চালান আটক করা হয়েছে। শুক্রবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে দুই লাখ পিস ইয়াবার এই চালান আটক করে কোস্টগার্ড। 

ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হলেও এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা গেলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি। তবে ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।' 

আরও পড়ুন

×